কোন প্রিন্টার সবচেয়ে ভালো? (বাজেট এ সেরা ৯টি)
আচ্ছালামু আলাইকুম প্রিয় দর্শক - দৈনিক শিক্ষা ব্লগর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে কোন প্রিন্টার সবচেয়ে ভালো? (বাজেট এ সেরা ৯টি) নিয়ে আলোচনা করব।
প্রিন্টিং এর ক্ষেত্রে প্রিন্টারের প্রয়োজন রয়েছে। দৈনন্দিন জীবনে এর চাহিদা ব্যাপক। প্রিন্টার অন্যান্য আউটপুট ডিভাইসের মত, যেটি কোন লেখা বা ছবিকে কাগজে ছেপে দিতে পারে। আগেকার দিনে এটির ব্যবহার শুধু অফিস এবং ব্যবসায়িক কাজে থাকলেও যুগ বদলের সাথে সাথে এটির ব্যবহার ও বেড়েছে কয়েকগুণ। অফিস আদালতে ছাড়াও বাসা-বাড়িতে এটির ব্যবহার অনস্বীকার্য। আকাশচুম্বী চাহিদার কারণে এটি ক্রয় করার ক্ষেত্রেও কিছু দিকনির্দেশনা রয়েছে। ব্যবহার অনুযায়ী প্রিন্টার ক্রয় করা বুদ্ধিমানের কাজ।
প্রিন্টার কেন কিনবেন? বাসা-বাড়িতে ব্যবহারের জন্য নাকি অফিসে ব্যবহারের জন্য? এটির বিভিন্নতার উপর নির্ভর করে মানুষ সঠিক প্রিন্টার খুঁজে বেড়ায়। প্রিন্টার কেনার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা উচিত, আর সে বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- বাজেট, ইমেজ কোয়ালিটি, সাইজ, স্পিড, ইঙ্কজেট এবং লেজার ইত্যাদি।
বাসায় ব্যবহারের জন্য কম বাজেটে উন্নতমানের প্রিন্টারের ক্ষেত্রে ইঙ্কজেটই সেরা। যদিও এটির কালির মূল্য অনেক। অফিসে সর্বক্ষণ ব্যবহারের জন্য সাদাকালো প্রিন্টার হিসেবে লেজার প্রিন্টার অতি উত্তম। আর মাল্টিটাস্কারের জন্য অর্থাৎ একসাথে অনেক ধরণের কাজের ক্ষেত্রে মাল্টিফাংশন প্রিন্টারই সেরা। এটি ফ্যাক্স থেকে শুরু করে স্ক্যানার এবং প্রিন্টারের ও কাজ করে থাকে।
বর্তমানের সময়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কোন প্রিন্টার সবচেয়ে ভালো? এই প্রশ্নের সমাধান দেওয়ার জন্যই এই আর্টিকেল। নয়টি অসাধারণ প্রিন্টার সম্পর্কে আলোচনা করা হচ্ছে যেগুলো বাংলাদেশ মার্কেটপ্লেসে পাওয়া যায়।
বাজেটে সেরা ৯ টি বেস্ট প্রিন্টার
HP 415 All in One Ink Tank Wireless Printer
এটির পৃষ্ঠার খরচ অনেক কম হওয়ার কারণে হাজার হাজার পৃষ্ঠা মুদ্রণ করে দিতে সম্ভব। এটির কালি নিয়ে সর্বরকমের চিন্তা দূর করে দিয়ে চমৎকার সার্ভিস দিবে, স্পিল-প্রুফ রিসিলেবল বোতল এবং HP এর ট্যাঙ্ক সিস্টেমের মাধ্যমে কালির স্তরকে পুনরুদ্ধার করা সম্ভব।
মুদ্রণ বিষয়ে সর্বোত্তম গ্যারান্টি দিয়ে সাহায্য করে থাকে এবং সর্ব রকমের রঙ বিবর্ণকারী সমস্যা থেকে মুক্তি দেয়। স্বচ্ছ ইঙ্কের ট্যাঙ্ক আপনাকে সর্বধরণের উত্তম সুবিধা দিয়ে থাকে। আর ওয়াইফাই এর ক্ষেত্রে যা বলা যায় তাহলো- এটি রাউটার এবং অ্যাক্সেস পয়েন্ট ইউজ না করেই প্রিন্টারের সঙ্গে নেটওয়ার্ক সংযুক্ত করার অনুমতি দেয়।
| মূল্য | ২২,৫০০ টাকা |
| স্ক্যান পেপার সাইজ | A4 |
| বাইরের অংশ বা আউটপুট | রঙের |
| ধরণ | মাল্টিফাংশন কালার ইঙ্ক প্রিন্টার |
| ব্র্যান্ড | HP |
| ফাংশন | প্রিন্ট, স্ক্যান, কপি |
| গতি | ১৯ পিপিএম |
| স্ক্যান স্পিড | ২১ এসপিপি |
| কাগজ | HP photo papers, Plain Papers, HP ম্যাট, ব্রোশার পেপার, ইঙ্কজেট পেপারস এবং গ্লাসি ইঙ্কজেট ইত্যাদি |
| ইনপুট ট্রে | ৬০ শীট |
| মেমরি | প্রিন্টার এবং ইন্টিগ্রেটেড মেমরি |
| সংযোগ মাধ্যম | বিল্ট- ইন ইউএসবি, ওয়াইফাই |
| ওয়ারেন্টি | ১ বছর |
HP M12a Single Function Mono Laser Printer
লেজার প্রিন্টিং এর উপর নির্ভরযোগ্যতাসহ উচ্চমানের মুদ্রণ সেবা প্রাপ্তির স্থান। এটি তীক্ষ্ণ কালো লেখা দিয়ে গ্রাহক মনে শান্তি দেয়। ছোট এ লেজার প্রিন্টার এক জায়গায় সুন্দর ভাবে থাকতে পারে। বেশি জায়গা দখল না করার কারণে এবং অতি উচ্চমানের কার্যক্ষমতার কারণে সবার পছন্দের তালিকায় এটি রয়েছে।
এটি সরাসরি পিসিতে সংযুক্ত করা যায় এবং মুদ্রণ ও সহজ। অতি উচ্চতর মানের হওয়ায় এবং গ্রাহক সেবায় সচেষ্ট থাকায় গ্রাহকদের মনে এটি চমৎকার জায়গা করে নিয়েছে।
| মূল্য | ১৯,৫০০ টাকা |
| কাগজের সাইজ | এ৪,এ৬,বি৫ পোস্টকার্ড, খাম (সি৫, ডিএল,বি৫) |
| আউটপুট রঙ | সাদাকালো |
| ধরণ | মনো লেজার প্রিন্টার |
| ব্র্যান্ড | HP |
| রেজোলিউশন | ৬০০x৬০০ ডিপি-আই |
| গতি | ১৮ পিপিএম |
| কাগজের ধরণ | লেজার,প্লেইন, ফটো,ভেলাম, লেভেল, কার্ডস্টক, পোস্টকার্ড ইত্যাদি। |
| সংযোগ মাধ্যম | ইউএসবি |
| ওয়ারেন্টি | ১ বছর |
Epson PictureMate PM-520 photo Ink Printer
উচ্চমানের এই প্রিন্টারটিতে খুব সহজেই মুদ্রণ করা সম্ভব। এটির গতি মাত্র ৩৬সেকেন্ড। এটির কালি মসৃণ এবং অসাধারণ ত্বকের কারণে ফটোর ক্ষেত্রে ভালো সার্ভিস প্রধান করে। চমৎকার এই প্রিন্টার একটি ছবি সেকেন্ডেই প্রিন্ট করে দিয়ে গ্রাহক মনে জায়গা করে নিতে পারে। এটির রিচার্জেবল ব্যাটারির কারণে যেকোন সময়েই মুদ্রণের কাজ করা যায়। শেয়ার্ড প্রিন্টিং এবং মোবাইল প্রিন্টিং অ্যাক্সেসের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রধান করে থাকে।
| মূল্য | ১৯,০০০ টাকা |
| প্রিন্টারের আউটপুট | রঙের |
| কালি | এপসন টি৩৭২ |
| ব্র্যান্ড | Epson |
| ওয়েট | ২.৩ কেজি |
| কাগজের ধরণ | প্লেইন পেপার, গ্লসি ফটো পেপার |
| সংযোগ মাধ্যম | ইউএসবি, ওয়াফাই, নেটওয়ার্ক |
| ওয়ারেন্টি | ১ বছর |
Canon Pixma G1010 Ink Tank Printer
কালি খরচ এবং চলমান নিয়ে চিন্তা না করেই উপভোগ করার মত একটি অসাধারণ প্রিন্টার। ট্যাঙ্কগুলোর কমপ্যাক্ট প্রিন্টার বডি থাকার কারণে ব্যবহারকারী খুব সহজেই কালির স্তর দেখতে পারবে। কালির স্তর কম এবং বৃদ্ধির ক্ষেত্রে গ্রাহকদের সমস্যায় পড়তে হবেনা। কালো লেখাসহ উন্নত মানের চিত্রের মুদ্রণের কারণে গ্রাহকদের মনে জায়গা করে নিয়েছে এটি।
| মূল্য | ১৮,০০০ টাকা |
| ব্র্যান্ড | Canon |
| মুদ্রণের গতি | ৮.৮ পিপিএম |
| কালি | জি-আই- ৭৯০ কালো, জি-আই- ৭৯০ ম্যাজেন্টা, হলুদ |
| ওয়েট | ৪.৮ কেজি |
| কাগজের ধরণ | প্লেইন পেপার, ফটো এবং গ্লসি পেপার, ম্যাট ফটো পেপার ইত্যাদি। |
| সংযোগ মাধ্যম | ইউএসবি |
| ওয়ারেন্টি | ১ বছর |
HP Laser Jet M211dw Single Function Black & White Mono Printer
Hp LaserJet M211dw হল কালো এবং সাদা ধরণের প্রিন্টার। যেটির ফাংশন এ-ফোর এবং স্বয়ংক্রিয় ডুপ্লেক্স প্রিন্টিং বৈশিষ্ট, হাইস্পিড ইউএসবি, ফাস্ট ইথারনেট এবং ডুয়াল ব্যান্ড ওয়্যারলেস বিদ্যমান। এটি লেজার প্রযুক্তিতে চলমান প্রিন্টার। ৬০০ x ৬০০ ডিপি-আই রেজোলিউশন সমর্থক এক অসাধারণ প্রিন্টার এটি।
| মূল্য | ১৭৮০০ টাকা |
| ব্র্যান্ড | HP |
| আউটপুট | কালো এবং সাদা |
| প্রিন্টার ধরণ | মনো প্রিন্টার |
| মুদ্রণের গতি | ২৯ পিপিএম |
| ওজন | ৫.৬ কেজি |
| কাগজের ধরণ | খাম, লেভেল, কার্ডস্টক, পোস্টকার্ড |
| ওয়ারেন্টি | ১ বছর |
Canon ImageCLASS LBP6030 Single Function Mono Laser Printer
কম বাজেট এবং কম স্থানের জন্য উচ্চগতি সম্পন্ন এক অসাধারণ প্রিন্টার হলো এটি। এই প্রিন্টারের অসাধারণ সব সুবিধার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো – ক্লিনিক ইউনিট, আলোর সংবেদনশীল ড্রাম এবং টোনার কে অন্তর্ভুক্ত করে অধিক খরচ বাঁচায় এবং কার্টিজ স্থাপন করে থাকে। অসাধারণ গ্রাহক সেবা প্রদানের কারণে গ্রাহকদের চাহিদার মধ্যে এটি উল্লেখযোগ্য এক প্রিন্টার।
| মূল্য | ১৭,২০০ টাকা |
| ব্র্যান্ড | Canon |
| কালি | ক্যানন ৩২৫ |
| প্রিন্টার ধরণ | মনো লেজার প্রিন্টার |
| মুদ্রণের গতি | ১৮ পিপিএম |
| রেজোলিউশন | ৬০০ x৬০০ ডিপি-আই |
| সংযোগ | ইউএসবি |
| ওয়ারেন্টি | ১ বছর |
HP 107w Single Function Laser Printer
কম বাজেটে উচ্চতর গুণমান এবং অসাধারণ কালির সার্ভিস গ্রাহক সেবাকে গুরুত্ব দিয়ে থাকে। ছোট এবং কমপ্যাক্ট হওয়ার কারণে যেকোন জায়গায় সেট করা যায়। এইচপি স্মার্ট অ্যাপের সহায়তা এবং ফোন থেকেও প্রিন্টিং সুবিধা পাওয়া সম্ভব। A4 কালো এবং সাদা এই প্রিন্টার ব্যবসার জন্য সঠিক। এবং এটি প্রিন্ট এর ক্ষেত্রেও বেশ ভালো সার্ভিস দিয়ে থাকে।
| মূল্য | ১২০০০ টাকা |
| ব্র্যান্ড | HP |
| মুদ্রণের গতি | ৮.৩ সেকেন্ড |
| প্রিন্টার ধরণ | মনো লেজার প্রিন্টার |
| প্রিন্টারের গায়ের রঙ | সাদা এবং কালো |
| রেজোলিউশন | ১২০০ x ১২০০ ডিপি-আই |
| ওজন | ৪.১৮ কেজি |
| ওয়ারেন্টি | ১ বছর |
Canon IP-2770 Ink Printer
বাড়িতে সহজেই ছবি প্রিন্ট এবং কপি করার ক্ষেত্রে অসাধারণ সার্ভিস দিয়ে থাকে এটি। অল্প জায়গায় খুবই সহজে এটি প্রতিস্থাপন যোগ্য। এ-ফোর পর্যন্ত বর্ডারহীন ছবি প্রিন্ট করে থাকে। এটি কমান্ড মেনে চলে ইউএসবির সাহায্যে চালু হয় এবং নির্দিষ্ট সময় পর তার স্বয়ংক্রিয় ক্ষমতায় বন্ধ হয়ে যায়। যেটি চমৎকার এক সেবা প্রদান।
| মূল্য | ৮০০০ টাকা |
| ব্র্যান্ড | Canon |
| প্রিন্টারের গায়ের রঙ | কালো |
| রেজোলিউশন | ৪৮০০ x ১২০০ ডিপি-আই |
| কাগজের ধরণ | প্লেইন পেপার, রেজোলিউশন পেপার, ফটো পেপার, প্রো প্লাটিনাম, ফটো পেপার, ম্যাট পেপার ইত্যাদি |
| ওজন | ৩.৪কেজি |
| সংযোগ | ইউএসবি |
| ওয়ারেন্টি | ১ বছর |
Rongta RP58E-U 58mm Thermal Receipt Printer
কমান্ড মেনে মার্কেট, স্টোর, রেস্তোরাঁ, বিনোদনসহ বিভিন্ন কিছুর পিওএস টিকেট প্রিন্টের জন্য এটির ব্যবহার হয়ে থাকে। ওজনে কম, আয়তনে কম, স্মার্ট এবং উচ্চগতি সম্পন্ন এই প্রিন্টার গ্রাহকদের মনে জায়গা করে নিয়েছে।
| মূল্য | ৩০০০ টাকা |
| ব্র্যান্ড | Rongta |
| প্রিন্টারের ধরণ | থার্মাল প্রিন্টিং এবং সম্পূর্ণ মেশিন |
| প্রিন্টারের গায়ের রঙ | কালো |
| মুদ্রণ গতি | ১০০ মিমি |
| রেজোলিউশন | ২০৩ ডিপি-আই |
| ওজন | ১ কেজি |
| সংযোগ | ইউএসবি |
| ওয়ারেন্টি | ১ বছর |
শেষ কথা
আশা করি বাজেটে কোন প্রিন্টার সবচেয়ে ভালো তা জেনে গেছেন। উপরের আলোচ্য এই ৯ টি প্রিন্টারের মধ্যে আপনার বাজেট ও চাহিদা অনুযায়ী যেকোনো প্রিন্টারকে আপনি সিলেক্ট করতে পারেন। আর আপনার পছন্দের কোনো মডেল থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ!
আপনার আসলেই দৈনিক শিক্ষা ব্লগর একজন মূল্যবান পাঠক। কোন প্রিন্টার সবচেয়ে ভালো? (বাজেট এ সেরা ৯টি) এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ। এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
.jpg)
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।
comment url